পবিত্র হজে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৮ হাজার ৫৭০ জন হজযাত্রী সৌদিআরবের মক্কা-মদিনায় পৌঁছেছেন। মক্কায় বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৪ হাজার ৬ জন হজযাত্রী। হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৯৬টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি, সৌদি এয়ারলাইন্সের ৩৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ পালনের জন্য এ পর্যন্ত মোট ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ২১৩টি। এর মধ্যে সরকারি […]