
ফটিকছড়ি সংবাদদাতা
২২ ডিসেম্বর, ২০২৫ | ৩:৫৩ অপরাহ্ণ
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় আমিরাত প্রবাসী ফটিকছড়ি বাসিন্দা মুহাম্মদ আইয়ুবের ছোট মেয়ে রিপা (১৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের বাকি সদস্যরা।
নিহত রিপা ফটিকছড়ির পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ আইয়ুবের ছোট মেয়ে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটলেও বাংলাদেশে এ খবর জানাজানি হয় সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে।
নিহত প্রবাসী মুহাম্মদ আইয়ুবের ভাই মুহাম্মদ আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উনার ভাই স্ব-পরিবারে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসায়িক সূত্রে বসবাস করেন। গত শনিবার মোহাম্মদ আইয়ুব স্ব-পরিবারে সড়ক পথে ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। যাওয়ার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনা শিকার হন। এতে ঘটনাস্থলে রিপা নিহত ও অন্যরা আহত হন। আহতরা রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পূর্বকোণ/পিআর

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

