চট্টগ্রাম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশের মেয়েরা

মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশের মেয়েরা

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ

নারী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে আজ শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।

 

চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত হকি খেলে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। অবশেষে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ দেয় মালয়েশিয়া।

 

পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স দেখানোর পর, এই জয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ দল। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সারিকা রিমন।

 

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এই অনবদ্য জয়ের জন্য দলের সব নারী খেলোয়াড়, কোচ এবং অফিশিয়ালদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট