কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া রেঞ্জের হাতিমুরা এলাকা থেকে ডাম্পারটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিমুরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগের একটি দল। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা ডাম্পারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আ. মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রেঞ্জের স্টাফ আ. কাইয়ুম, মহিব, ইলিয়াছ ও আলী আহম্মেদ অংশ নেন। বন বিভাগ জানিয়েছে, জব্দ করা ডাম্পারটির মালিক এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/আরআর

















