চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

জিয়া স্মৃতি ফুটবলের সেমিতে ব্রাদার্স ইউনিয়ন ও শহীদ ওয়াসিম একাদশ

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুন, ২০২৬ | ১১:০৯ অপরাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম ২টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ১৬ জুন বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠ অনুষ্ঠিত হয়। ১ম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে পটিয়া মোহামেডান স্পোর্টিং কাবকে এবং ২য় কোয়ার্টার ফাইনালে শহীদ ওয়াসিম আকরাম একাদশ টাইব্রেকারে ভাটিয়ারী ফুটবল একাডেমীকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের সাইমুন ও শহীদ ওয়াসিম আকরাম একাদশের ফাহিম সোহেল। ম্যাচ সেরাদের পুরস্কৃত করেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব মো. সালাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম।

 

এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম, আমজাদ আহসান, নগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমল হুদা রিংকু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, শাহিন পাটোয়ারী, জুলাই যোদ্ধা ওমর ফারুক, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, কেন্দ্রীয় ক্রীড়া দল নেতা এইচ এম হাসান, হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ কাসেম, মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দুটি ম্যাচে কমিশনার ছিলেন কাজী মিজানুর রহমান, মো. সোহেল হোসেন, মো. সামসুদ্দিন, ইয়াকুব আলী। ম্যাচ দুটি পরিচালনা করেন ফিফা রেফারি জিএম চৌধুরী নয়ন, মামুন, দিমান বড়ুয়া, মো. হারুন, তারেক হোসেন, সুমন।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট