চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৬ জুন, ২০২৬ | ১২:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মনছুর আলম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মনছুর আলম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাহারছড়া এলাকার জহির আহমদের পুত্র।

 

সোমবার (১৫ জুন) সকালে সাবরাং বাহারছড়া এলাকার মনছুর আলম তার দোতলা বসত ঘর থেকে গ্রেপ্তার হয়।

 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব উল্লেখিত বাড়িতে পৌঁছালে বাড়ির মালিক পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যরা চারপাশ থেকে ঘেরাও করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি খালি ম্যাগজিন এবং ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট