চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, আগামিকাল রায় ঘোষণা

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, রায় কাল

অনলাইন ডেস্ক

১৬ জুন, ২০২৬ | ২:১৮ অপরাহ্ণ

বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যুক্তিতর্ক শেষে কাল বুধবার (১৭ জুন) রায়ের জন্য দিন ধার্য করেছেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

 

মঙ্গলবার (১৬ জুন) সকালে ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই আদেশ । আদেশের সময় আসামি মনির হোসেন (৩০) ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় বসবাস করতেন এবং কুমিল্লার মুরাদনগরের ঘারঘাটা এলাকার স্থায়ী বাসিন্দা।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী বলেন, বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় আজ যুক্তিতর্ক শেষে আগামীকাল বুধবার (১৭ জুন) রায়ের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণও সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আশা করি- ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড প্রদান করবেন।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট