চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৬ | ৪:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-মো. বাদশা (২০), জাহিদ হোসেন (২২), মো. সুমন (২২), মো. রিমন (২২) ও মো. শরীফ (১৯)।

 

সোমবার (১৫ জুন) পলোগ্রাউন্ড মাঠস্থ রেললাইনের পাশে একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার আসামিরা পথচারীদের কাছ থেকে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে জিজ্ঞাসাবাদে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট