ওল্ড প্লাসিডিয়ানস অ্যাসোসিয়েশন (ওপিএ) কার্যনির্বাহী কমিটি ২০২৬ এবং ওপিএ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপ-কমিটির উদ্যোগে ১৫ জুন ওপিএ কার্যালয়ে ওপিএ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জার্সি উন্মোচন, জার্সি বিতরণ, টুর্নামেন্টের ফিক্সচার ঘোষণা এবং টুর্নামেন্টের বিধিমালা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ওপিএ’র পৃষ্ঠপোষক স্যামুয়েল সবুজ বালা, সংগঠনের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাবেক সভাপতি (আইপিপি) মোহাম্মদ ইয়াকুব, কোষাধ্যক্ষ বদিউর রহমান, ফুটবল টুর্নামেন্ট কনভেনার জিয়াউল করিম, উপ-কমিটির সদস্য গিয়াস উদ্দিন জেবিন ও আশিক ইবনুল, কার্যনির্বাহী কমিটি সদস্য এ বি এম শিহাব ও ফোর্ড উইলিয়াম এবং সালাউদ্দিন সাকিবসহ নিবন্ধিত খেলোয়াড়বৃন্দ, স্পন্সরবৃন্দ, দলীয় ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই বাৎসরিক ফুটবল টুর্নামেন্ট নগরীর রুবি গেট এলাকায় অবস্থিত অক্সিজেন স্পোর্টস জোন (পিএইচপি টার্ফ)-এ অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি


















