চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

আমি লিও মেসির বড় ভক্ত: ক্লোসা

আমার সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিক

আমি লিও মেসির বড় ভক্ত: ক্লোসা

স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০২৬ | ৮:৪২ অপরাহ্ণ

১৭ জুন বুধবার সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলছে লিও মেসিরা। ব্যক্তিগতভাবে মেসিকে এই টুর্নামেন্ট দারুণ এক অর্জনের হাতছানিতে ডাকছে।

 

মেসি এবার মাত্র ৩ গোল করলেই ছুঁয়ে ফেলতে পারবেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মিরোস্লাভ ক্লোসাকে। এবারের আসর নিয়ে নিজের মতামত জানানোর পাশাপাশি নিজের রেকর্ড নিয়েও কথা বলেছেন এই জার্মান কিংবদন্তি। তিনি বলেন, সে চাইলে আমার রেকর্ড ভাঙতে স্বাগতম। আমি তার বড় ভক্ত, সবসময়ই ছিলাম। জার্মান এই স্ট্রাইকার নিজের রেকর্ড নিয়ে কোনো স্বার্থপরতা দেখাননি এবং চান কেউ তার রেকর্ডটি ভেঙে আরও এগিয়ে যাক।

 

তিনি বলেন, আমি আশা করি এই টুর্নামেন্টেই আমার রেকর্ড ভেঙে যাবে। আরও বেশি দল থাকায় ম্যাচও বেশি হবে, তাই গোল করার সুযোগও বাড়বে। তিনি আরও যোগ করেন, আমি চাই আর্জেন্টিনা ও ফ্রান্স ভালো দূর পর্যন্ত যাক। শেষে সাবেক বায়ার্ন মিউনিখের সাবেক তারকা ক্লোসা মেসি এবং কোচ লিওনেল স্ক্যালোনির প্রশংসাও করেন।

 

মেসি সম্পর্কে তিনি বলেন, মেসি একজন জিনিয়াস। আর স্কালোনি সম্পর্কে বলেন, আমি তাকে খুব সম্মান করি, আমরা ইতালির লাজিওতে একসঙ্গে খেলেছি এবং তিনি আমাকে শহরটা ঘুরিয়ে দেখিয়েছিলেন। আমরা ভালো বন্ধু। মেসির এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে মোট ১৩টি গোল রয়েছে। তাই তিনি যদি আরেকটি গোল করেন, তাহলে তিনি জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সমান হবেন। আর যদি দুইটি গোল করেন, তাহলে তিনি ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওর সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে আসবেন। ক্লোসার মোট গোল ১৬টি।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট