চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বিভাগীয় বালক ফুটবল দল ঘোষণা

নতুন কুড়ি স্পোর্টস চুড়ান্ত পর্ব

চট্টগ্রাম বিভাগীয় বালক ফুটবল দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুন, ২০২৬ | ১০:০৬ অপরাহ্ণ

নতুন কুড়ি স্পোর্টস চূড়ান্ত পর্বের জন্য ২০ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় বালক ফুটবল দল ঘোষণা করা হয়েছে। দু’দিনের অনুশীলন ক্যাম্প শেষে ১৬ জুন বিকালে চূড়ান্ত দল ঘোষণা করা হয়।

 

এ সময় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম বিভাগীয় ফুটবল কমিটির আহবায়ক এইচ এম রাশেদ খান, ম্যানেজার মো. মামুন উদ্দিন, কোচ নজরুল বাবু, ক্রীড়া সংগঠক গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর আহবায়ক জাহিদুল হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আবু হাসনাত, বালিকা দলের ম্যানেজার মুসা বাবলু, কোচ মোহাম্মদ নাসির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

১৯ থেকে ২৯ জুলাই ঢাকায় নতুন কুড়ি স্পোর্টস চূড়ান্ত পর্বে শুরুর আগে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প পুনরায় শুরু হবে। ঘোষিত মূল দলে ১৭ জন এবং অতিরিক্ত হিসেবে ৩ জনকে রাখা হয়েছে।

 

দলের খেলোয়াড়রা হলেন : চট্টগ্রাম থেকে মোহাম্মদ মাহিম, মোস্ফাফির হোসেন ইরফান, তানভীর ইসলাম আলভি, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ মিশান, মো. ইমরান, মো. শামীম, মোহাম্মদ ফরমানুল ইসলাম, নুর আলী সিকদার, বান্দরবানের হেমন্ত ত্রিপুরা, কক্সবাজার জেলার মো. আশরাফুল ইসলাম, রাব্বির হাসান, মোহাম্মদ ইরান উদ্দিন, রবিউল ইসলাম, স্বরণ জিৎ দাশ, মোহাম্মদ আজাদ,নেজাম উদ্দিন। অতিরিক্ত (৩ জন) চট্টগ্রামের শাহারিয়ার মোহাম্মদ, মোহাম্মদ শাহাজাদা জালাল, আবদুল্লাহ আল আইমন, আবদুর নুর।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট