বাফুফে আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বে শেষ চারের আশা জিইয়ে রেখেছে চট্টগ্রাম জেলা দল।
ঢাকা বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৫ জুন সোমবার বিকালে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নীলফামারী জেলা দলকে ৪-১ গোলে হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের পক্ষে আশরাফুল ইসলাম রকি ও অধিনায়ক সাবিত খান নিরব দুটি করে গোল করেন। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জামালপুর জেলা দলের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল চট্টগ্রাম। সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে মাগুরা জেলা বিপক্ষে জিততে হবে চট্টগ্রামকে। ১৭ জুন বুধবার বেলা ১.৩০টায় মাগুরা জেলা দলের মুখোমুখি হবে চট্টগ্রাম।
নীলফামারী জেলা দলের বিরুদ্ধে ম্যাচে চট্টগ্রাম জেলা দলের কিশোরদের উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন সিডিএফএ কোষাধ্যক্ষ দিদারুল আলম, ম্যানেজার ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, দলনেতা বিপ্লব দে পার্থ, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সাবেক জাতীয় ফুটবলার আনোয়ার হোসেন, সাবেক জেলা দলের ফুটবলার শওকত খান, তৌহিদুল আলম সিদ্দিকী।
পূর্বকোণ/পারভেজ

















