কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র শহীদ প্রকৌশলী এ কে এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে। ১৫ জুন বিকাল ৩টায় কপাবিকে বিউবো মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপাবিকে ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান। তিনি জানান, মুক্তিযুদ্ব চলাকালীন কপাবিকে ব্যবস্থাপক শহীদ শামসুদ্দীন কে পাকিস্তানের হায়নারা নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়। তার স্মরণে এই ফুটবল ম্যাচ। বিশেষ অতিথি ছিলেন কপাবিকে নির্বাহী প্রকৌশলী মো. কয়সুল বারী, চৌধুরী হাসান শরীফ (ডিডি), এরকিয়ারেম চৌধুরী ইমন (সহকারী প্রকৌশলী), শাখাওয়াত কবির ও মামুনুর রশিদ। টুর্নামেন্টে পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন মো. বেলাল হোসেন, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখা, সহ-সভাপতি মুর্শিদ আলম, শ্রমিক নেতা কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সহ-সভাপতি আবু মোয়াছেন, সহ-সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, সাংগঠনিক নুর মোহাম্মদ উজ্জ্বল, দপ্তর সম্পাদক মো. ফারুক মিয়া। টুর্নামেন্টে ম্যাচে ৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে কে এইচ এস ওয়ারিওর্স ৯-১ গোলে এশিয়া ইউনাইটে কে পরাজিত করে। রেফারির দায়িত্ব পালন করেন চৌধুরী এবং ধারাভাষ্যকার ছিলেন ওসমান গনি তনু।


















