চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে বসতবাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফে বসতবাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফ সংবাদদাতা

১৬ জুন, ২০২৬ | ৫:১০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। গ্রেপ্তার কামাল হোসেন (৩৫) হ্নীলা ইউনিয়েনের আলীখালী গ্রামের বাসিন্দা।

 

মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, ভোররাতে আলীখালী সংলগ্ন এলাকায় একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই বাড়ি থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা। জব্দ করা ইয়াবা ও আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট