চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলে কোয়ার্টারে প্রবাসী কিংস

জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলে কোয়ার্টারে প্রবাসী কিংস

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুন, ২০২৬ | ৮:১৫ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রবাসী কিংস চট্টগ্রাম। ১৫ জুন বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রবাসী কিংস চট্টগ্রাম ২-০ গোলে শহীদ লেইন কাবকে হারায়। ম্যাচে দুই দলের পক্ষে পাঁচ বিদেশি খেলোয়াড় মাঠে নামেন। সেরা খেলোয়াড় হন বিজয়ী দলের জাফর ইকবাল। তাকে পুরস্কৃত করেন বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহা-পরিচালক মো. সুবক্তগীন।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রসাশন) ডা. একেএম আশরাফুল করিম, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, শহীদুল্লাহ বাহার, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, মাস্টার আরিফ, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, হায়দার কবির প্রিন্স, বাদশা মিয়া, মো. নাসির, মামুনুর রশিদ মামুন, রাসেল খান এবং ম্যাচ কমিশনার ছিলেন। ফিফা ম্যাচ রেফারি জিএম নয়ন, রতন দা, মামুন উপস্থিত ছিলেন।

১৬ জুন মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে দুপুর ২ টায় মুখোমুখি হবে পটিয়া মোহামেডান ও চট্টগ্রাম ব্রার্দাস ইউনিয়ন কাব এবং বিকাল ৩.৩০টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ ও ভাটিয়ারী ফুটবল একাডেমি (সীতাকু-)।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট