চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে মাতলামির দায়ে চার জনের কারাদণ্ড

বোয়ালখালীতে মাতলামির দায়ে চার জনের কারাদণ্ড

বোয়ালখালী সংবাদদাতা

১৬ জুন, ২০২৬ | ৪:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মদপান করে মাতলামি করার দায়ে চার জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে জরিমানাও করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৪টি মামলায় ৪ জনের প্রত্যেককে ৫০ টাকা করে ২০০ টাকা জরিমানা এবং প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে এইদিন উপজেলার ফুলতল এলাকায় অভিযান চালিয়ে পূর্ব গোমদণ্ডী দাসপাড়ার মৃণাল বড়ুয়া (৪৭), মো. ওসমাণ গণি (৪৭), কধুরখীল এলাকার ইনতাজুর রহমান (৩৫) এবং পূর্ব কালুরঘাট এলাকার মো. ইকবালকে (৩২) আটক করা হয়।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট