চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

সবার দৃষ্টি ফ্রান্স সেনেগাল ম্যাচে

সবার দৃষ্টি ফ্রান্স সেনেগাল ম্যাচে

নিখিল রঞ্জন দাশ

১৬ জুন, ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ

নিএবারের বিশ্বকাপে জার্মানি তাদের উপস্থিতি জানিয়ে দিল কুরাসাও এর বিপক্ষে ৭-১ গোলে জয়লাভের মধ্যে দিয়ে। একসময় কুরাসাও সমতা ফেরালেও জার্মানির পাল্টা আক্রমণে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে এবং শোচনীয় পরাজয়ের মাধ্যমে তাদের খেলা শেষ হয়। এছাড়া সুইডেন ৫-১ গোলে তিউনিসিয়াকে আর আইভরিকোস্ট হারিয়েছে ইকুয়েডরকে ১-০ গোলে। যদিও সবাই ইকুয়েডরকে এগিয়ে রেখেছিল। তবে গতকালের খেলার পর আইভরিকোস্টকে গ্রুপের ডার্কহর্স মনে হচ্ছে। আজ সকাল ৭টায় ইরান এবং নিউজিল্যান্ড

মুখোমুখি হবে, তবে সবার দৃষ্টি থাকবে রাত ১টায় ফ্রান্স ও সেনেগালের খেলার ওপর। শারীরিক সক্ষমতা আর সামর্থে ইরান এশিয়ার অন্যান্য দল থেকে এগিয়ে, তবে অপরিবর্তিত পরিস্থিতিতে প্রস্তুতিতে ঘাটতি ছিল দলটির জন্য। যদিও তাদের প্রত্যাশা অন্তত নকআউট পর্বে জায়গা করে নেওয়া। তবে সার্বিক বিবেচনায় খেলোয়াড়দের ফুটবলে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে।

 

অন্যদিকে প্রতিপক্ষ নিউজিল্যান্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বর্তমানে ইউরোপীয় লিগে খেলা বেশ কয়েকজন খেলোয়াড় এবং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ক্রিস উড দলটির বাড়তি শক্তি। তাই আন্ডারডগ হিসেবে চমক সৃষ্টি করার ক্ষমতা রয়েছে তাদের। তাই শেষ ৩২ এ যেতে না পারলে গ্রুপ পর্বেই নিউজিল্যান্ড এর বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যেতে পারে।

 

যদিও বিশেষজ্ঞদের মতে এই ম্যাচে নিউজিল্যান্ড ২-১ গোলে জিততে পারে। তবে আজ রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফ্রান্স বনাম সেনেগালের ম্যাচের প্রতি সবার নজর থাকবে। ফ্রান্স মানেই কোচ দিদিয়ের দেশম, ফ্রান্স মানেই কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স মানেই উসমান দেম্বেলে। তাদের সাথে যোগ দিয়েছেন দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে আর রায়ান চেরকি। ফরাসী ফুটবলের তরুণ প্রজন্ম। এই তারকাবহুল ফ্রান্স এবারও হট ফেবারিট। তাদের শক্তি অবিশ্বাস্য আক্রমণভাগ, তবে মধ্যমাঠ সুগঠিত নয়।

 

প্রতিপক্ষ সেনেগাল যারা তাদের প্রথম বিশ্বকাপে এসে ফ্রান্সকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। দলটির শক্তি হল আক্রমণভাগ। সাদিও মানে, ইলিমান দিয়ায়ে ও নিকোলাস জ্যাকসনের সমন্বয়ে ৪-৩-৩ অথবা ৪-২-৩-১ দুটিতেই সেনেগালের আক্রমণভাগ ও মধ্যমাঠ সুসংগঠিত। তবে রক্ষণভাগে ও মাঝমাঠে সৃষ্টিশীল খেলোয়াড়ের ঘাটতি রয়েছে। যদিও সাদিও মানেই তাদের শেষ ভরসার স্থল, তবুও শেষ ষোলো তাদের শেষ ঠিকানা হতে পারে। তবে এই ম্যাচে আমরা ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে রাখবো।

 

 

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট