চট্টগ্রামের রাউজান পৌরসভার নন্দীপাড়া সাবিত্রী মেমোরিয়াল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। স্কুলের দাতা সদস্য গোপাল কৃষ্ণ নন্দীর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার (১৫ জুন) পৌরসভার সুলতানপুর এলাকায় অবস্থিত স্কুল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী অধ্যাপক ড. শফিকুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার সুলতানপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দীন আকবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দীপক কুমার মুহুরী। শিক্ষক ইয়াছিন হোসাইন হায়দরীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য টুম্পা ধর, অঞ্জু পাল, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সমাজে যারা ভালো কাজ করে, শিক্ষার জন্য কাজ করে তারাই প্রকৃত সমাজ গড়ার আসল কারিগর। শিক্ষায় সহযোগিতা করলে দেশ এগিয়ে যাবে৷
প্রধান বক্তা সুলতানপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দীন আকবর বলেন ‘এই স্কুলটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো৷’ পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ

















