রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় চিংম্রাসিং মারমা (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তিনদিন পার হলেও তার এখনো সন্ধোন মেলেনি।
শনিবার (১৩ জুন) চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ চিংম্রাসিং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিহার পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য উখ্যাই মারমার মেয়ে। সে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী।
নিখোঁজ কিশোরীর স্বজন সূত্রে জানা গেছে, গত ১৩ জুন শনিবার নিজ বাডি থেকে প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি। বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় নিখোঁজ চিংম্রাসিং-এর বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন বলেন, ‘নিখোঁজ কিশোরীর বাবা থানায় জিডি করেছেন। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। দ্রুতই তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
পূর্বকোণ/পিআর

















