চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

১৬ জুন, ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ

দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে।

 

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬৪ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৭ জনে। 

 

পূর্বকোণ /নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট