চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

ফল প্রকাশ স্থগিত থাকবে, সারোয়ার আলমগীর নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ

ফল প্রকাশ স্থগিত থাকবে, সারোয়ার আলমগীর নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৬ | ৪:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

 

এর ফলে, হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল, গেজেট প্রকাশ ও শপথ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী।

 

মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

 

এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

 

৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ করা হবে না।

 

১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট