চট্টগ্রাম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ

সৌদি আরব সংবাদদাতা

২০ এপ্রিল, ২০২৬ | ৪:০৬ অপরাহ্ণ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছতে শুরু করেছে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা। মক্কা নগরীর মিসফালায় আগত বাংলাদেশি হজযাত্রীরা পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী তোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে আগত হজযাত্রীদের ফুল,খেজুর দিয়ো স্বাগত জানান।

 

এসময় মক্কা বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা ও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা যুব দলের সভাপতি সাইদুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মক্কা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হাসানসহ মক্কা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ পূর্বকোণকে বলেন, এবছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার জন্য ইতিমধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়াসহ সব কার্যক্রম সম্পন্ন করেছে মক্কা বাংলাদেশ হজ অফিস। অন্যদিকে মিনা মুজদালিফা ও আরাফাতে চলেছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

 

বাংলাদেশি হজযাত্রীদের সেবা দিতে ৪০০ হজ কর্মী নিয়োগ করেছে বাংলাদেশ হজ অফিস। এবছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালন করার কথা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট