চট্টগ্রামের পতেঙ্গা থেকে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এসব আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম জানান, জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/আরআর

















