২৫ রামপুর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে হালিশহর থানা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে পোস্টার লাগানোর সময় তাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
পূর্বকোণ/আরআর

















