চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩২১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে গত ২৪ ঘণ্টায় মোট ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ ও গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এই তথ্য জানানো হয়।
এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁদের মধ্যে মাদক মামলায় ৭৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক ব্যবসায়ী রয়েছেন। এসব অভিযানে ৫ হাজার ৫৪৯টি ইয়াবা বড়ি, ২৩ কেজি ৪৭০ গ্রাম গাঁজা ও ১৬২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদকসংক্রান্ত ২৯টি মামলা করা হয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ১২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩২১ জনের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ১৫৭ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩৭, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ২৮ জন করে, কক্সবাজারে ২৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২০, রাঙামাটি ও খাগড়াছড়িতে সাতজন করে, চাঁদপুরে পাঁচজন, ফেনীতে পাঁচজন এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।
পূর্বকোণ/আরআর


















