চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

বন্দর থানার তিন ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বিজ্ঞপ্তি

২৩ জুন, ২০২৩ | ৯:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন বন্দর থানা ও বন্দর থানা অন্তর্গত ৩৬,৩৭,৩৮ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রাম রি-পাবলিক ক্লাব প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদেরর সভাপতিত্বে এবং আব্দুর রশিদ লোকমানের সঞলনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম. এ লতিফ এমপি। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং বাংলাদেশ আওয়ামী স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ। সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ ।

সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহম্মদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী,বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছ, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম হাসান মুরাদ এবং সাধারণ সম্পাদক হাজী মো হাসান, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জানে আলম এবং সাধারণ সম্পাদক ও ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মান্নান, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এসকান্দর মিয়া, যুগ্ম আহবায়ক সাইফুল আলম চৌধুরী এবং যুগ্ম আহবায়ক ও ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো মোর্শেদ আলী এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য এবং বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্ত এড. নোমান হোসেন তালুকদার ।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি,নাজমুল হুদা শিপন, মো আজিজ মিস্ত্রি, আজাদ খান অভি,মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম যুগ্ম সাধারণ সম্পাদক মো সাইফুদ্দিন, আবদল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আর্চায্য এবং প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু ও মহানগর নেতৃবৃন্দরা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগ এবং ৩৬, ৩৭,৩৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী নেতৃবৃন্দরা ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট