রাঙামাটি পার্বত্য জেলার বনের পশুরা এখন লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙামাটি বনাঞ্চলের বন্যপ্রাণী কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকার লোকালয়ে এসে এই তাণ্ডব চালাচ্ছে। শিলছড়ি, রামপাহাড়, ওয়াগ্গাছড়া চা বাগান, চিৎমরম মুসলিম পাড়া, কলা বুনিয়া, ব্রিকফিল্ড, বিউবো বাক্স হাউস, নৌবাহিনী সড়ক, সুইডিশ আবাসিক, ফরেস্ট কলোনি, শিল্প এলাকা, শিল্প এলাকার সর্বত্র লোকালয়ে আসা হাতির তাণ্ডবে সাধারণ মানুষ অতিষ্ঠ। গত দশ বছরে হাতির আক্রমণে প্রায় ১২/১৩ জনের মৃত্যুসহ ৩০ জনের মত আহত হয়েছেন। পাশাপাশি ফসলি জমিসহ ঘরবাড়ি নষ্ট করা হয়েছে প্রচুর। […]