সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে একা লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। কারো সঙ্গ না পেলেও লড়াকু এক সেঞ্চুরি আদায় করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি এটি। এরপরই মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দলের খেলোয়াড়রা।
হৃদয় নিজের চেনা ছন্দে ব্যাট করলেও বাংলাদেশের অবস্থা ভালো নেই। ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিনের শুরুতেই বিপদে পড়েছে স্বাগতিকেরা। বিপদে থাকা দলকে টেনে তোলের চেষ্টা করছেন হৃদয়।
৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রান নিয়ে ব্যাট করতে নামেন। তাঁদের হাত ধরে দিনের শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। কিন্তু ভালো খেলতে খেলতেই হঠাৎ আউট হন মুশফিক। জোমেল ওয়ারিক্যানের বলে শর্ট কাভারে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার। মুশফিক ৩৪ রান করে ফিরলে ভাঙে তাঁর সঙ্গে হৃদয়ের ৭৩ রানের জুটি।
ক্রিজে এসে দুটি চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। ওয়ারিক্যানের দ্বিতীয় শিকার হয়ে অল্প সময়ের ব্যবধানেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন হৃদয়। মিরাজ রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের দারুণ এক ক্যাচে ফিরলে ৪১ রানের জুটি ভাঙে।
পূর্বকোণ/নুসরাত


















