চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম

নিজস্ব প্রতিবেদক

৭ নভেম্বর, ২০২৬ | ৪:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty Cream জব্দ করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।
 
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব ক্রিম আটক করা হয়।
 
 
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ পাওয়া যায়।
 
 
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়েপড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
 
 
কর্তৃপক্ষ আরও জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
পূবকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট