চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ তরুণ আহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ তরুণ আহত

ফটিকছড়ি সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের নানুপুর চাড়ালিয়াহাট সড়কের আমতলী সংলগ্ন বাইশ্যরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মুছা আহমদের ছেলে মুহাম্মদ মোবারক (৩১), একই এলাকার মো. আকবরের ছেলে জিমান (২০), ধমধমা গ্রামের চিত্তরঞ্জনের ছেলে সাগর (২৫), দিলীপ চন্দ্র নমের ছেলে সৌরভ নম (২০) এবং সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের সঞ্জু চক্রবর্তীর ছেলে বাবলু চক্রবর্তী (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলই দ্রুতগতিতে ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পাঁচজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফরীদা আকতার জানান, আহত পাঁচজনের অবস্থাই গুরুতর। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট