চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গাঁজা-ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৫ মে, ২০২৬ | ৩:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মতে গাঁজা সেবনের অপরাধে মো. হেলালকে (২১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. বাছা ওরফে জুয়েলকে (২২) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তায় করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের খ সার্কেলের সদস্যরা।

পূর্বকোণ/পূজন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট