চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে আগুনে পুড়ল সাত ব্যবসা প্রতিষ্ঠান

মিরসরাইয়ে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০২৬ | ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান। আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মঈনউদ্দিন ফিলিং স্টেশনের পাশের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

পুড়ে যাওয়া সাতটি দোকানের মধ্যে রয়েছে—খাবার হোটেল, মুদি দোকান, সেলুন ও চায়ের দোকান। আগুনে দোকানগুলোর কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি খাবার হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, হোটেল থেকে হঠাৎ আগুন দেখতে পান তারা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কোনো দোকানের মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

 

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট