চট্টগ্রামের হাটহাজারী থানার নাশকতা ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মনির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মনির হোসেন হাটহাজারী থানাধীন কালু মুন্সির বাড়ির আ. জব্বার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গতকাল সোমবার (৫ মে) রাত ১০টায় নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকা থেকে মনির হোসনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















