চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সৌদির সড়কে প্রাণ গেল নারী-শিশুসহ ৭ জন নিহত, সবার বাড়ি কক্সবাজার

চকরিয়া প্রতিনিধি

৭ নভেম্বর, ২০২৬ | ৫:০৩ অপরাহ্ণ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। 
 
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন– কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু। 
 
জানা গেছে, নিহতদের সবার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
 
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ বর্তমানে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মরদেহগুলো কবে নাগাদ দেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় নি। 
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট