কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় অপরাধ দমনে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— ঝিলংজা দক্ষিণ ডিককুল এলাকার সাজাপ্রাপ্ত আসামী আসিফুর রহমান, রুমালিয়ারছড়ার মো. তানভির চৌধুরী, ঝিলংজার জাহেদ হোসেন, খুরুশকুল নয়াপাড়ার কমলা বেগম, পূর্ব খোড়ালিয়ার মো. হাসান, ভারুয়াখালীর মোজাম্মেল হক, উত্তর নুনিয়ারছড়ার আবুল কালাম ওরফে চিকন মাঝি, মধ্যম কুতুবদিয়া পাড়ার মো. হোছন, মোহাজেরপাড়ার আবদুল গফুর, পিএমখালীর মধু কুমার শর্মা, কলাতলীর মো. জাহিদ হোসেন এবং দক্ষিণ টেকপাড়ার নুর নাহার বেগম।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, শহরকে অপরাধমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পলাতক আসামিদের কারণে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ।
গ্রেপ্তার ১২ আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















