চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কেরানীগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু

কেরানীগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০২৬ | ৮:৪৯ অপরাহ্ণ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মো. শামিম (৩২) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। 
 
শনিবার (৭ নভেম্বর) সকালে কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সকাল ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। শামিমের গ্রামের বাড়ি সাভারের ধামরাই এলাকায়। 
 
তবে তিনি কোন মামলায় এবং কী কারণে বন্দী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট