কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাদেক (২৩) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন পুলিশ।
শনিবার( ৭ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফের ক্যাম্প-২৭ জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদেক শফি উল্লাহর ছেলে।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭-এর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হরিদাস মন্ডল একটি আভিযানিক দল নিয়ে তার অবস্থানস্থলে অভিযান পরিচালনা করে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত


















