আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের মোট ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। মূলত উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, কক্সবাজার ও বান্দরবান জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টির প্রভাব পড়বে। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকায় মাঝে মাঝে মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত যে জেলাগুলোয় বৃষ্টি হতে পারে— চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, […]