চট্টগ্রাম শনিবার, ০২ মে, ২০২৬

সর্বশেষ:

দেশে অতিভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা

চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা, অতিভারী বর্ষণের আভাস দেশে

অনলাইন ডেস্ক

২ মে, ২০২৬ | ৯:৩৮ অপরাহ্ণ

দেশের চার বিভাগের ৩২ জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

 

আজ শনিবার (২ মে) সংস্থাটির বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

 

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

 

ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন