রাতের স্বস্তির বৃষ্টির পর চট্টগ্রামে সকালে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আবহাওয়া। তাপপ্রবাহ বইতে শুরু করেছে। বর্তমানে চট্টগ্রামসহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। কিছু এলাকায় বৃষ্টি হয়ে এটি কমে আসতে পারে। তবে অনেক এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা […]