তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে আসতে পারে স্বস্তি, আগামী পাঁচদিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের চারটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু […]