‘কয়লাপোড়া’ রোদে তাপমাত্রার পারদ উঠেছে ৩৭ ডিগ্রির ঘরে। সেই সঙ্গে দেশের ১৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সর্বত্রই গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় রোববার (২৪ মে) রাতের মধ্যেই দেশের ৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ […]