চট্টগ্রামসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।
রবিবার (১৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, চট্টগ্রাম ,খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুন. ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বকোণ/রাকিব
















