সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসেন সিলেট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জুলফিকার আলীর পুত্র।
সোমবার সৌদি প্রবাসী শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১০ আগস্ট) সৌদি স্থানীয় সময় সকাল ৭ :২০ মিনিটে ইলেকট্রনিক বাইক নিয়ে কাজে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে আহত হন তিনি। পরে তাকে জিজানের মুসলিয়া শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে রাখার ৩ ঘণ্টা পর তিনি মারা যান।
নিহত জাকির হোসেন ঐ হাসপাতালেই চাকরি করতেন। নিহতের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
পূর্বকোণ/সিজান/আরআর


















