যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাহরাইন শাখা।
এ উপলক্ষে শুক্রবার রাতে বাহরাইনের গাল্ফ ক্লাব অডিটরিয়ামে সংগঠনের উদ্যোগে এক মহতী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে এবং শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। অনুষ্ঠান আয়োজনে সার্বিক পরামর্শ দেন ফিরোজ আলম।
হাফেজ তামিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে মোস্তফা (সা.) পরিবেশন করেন মোহাম্মদ আশিক, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ সাদিক ও মোহাম্মদ তছলিম।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাহরাইন শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সহসভাপতি মাওলানা মোহাম্মদ হাসান ও মাওলানা মুহাম্মদ হাফেজ হারুনুর রশিদ শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউথ ক্লাবের সভাপতি ইমন।
এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন ও দাওয়াতে খায়ের সম্পাদক মোহাম্মদ তারিফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান

















