বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ফ্লাইট নম্বর বিজি-১২৭ ১৩৮ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে আবুধাবি যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের দুই ঘণ্টা পর ভারতের আকাশসীমা থেকে বাংলাদেশে ফিরেে আসে কোনরকম বিপদ ছাড়াই। সোমবার (২৪ জুন) রাত ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে রওনা হয় ফ্লাইটটি। জানা যায়, যাত্রীরা প্রাণে রক্ষা পায়। এয়ারক্রাফটটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ বিমান। এটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর কলকাতার আকাশ সীমায় পৌঁছালে ককপিটের বাম পাশের গ্লাস ফেটে বিকট আওয়াজের সৃষ্টি হয়। এতে পাইলট বিমানটি নিয়ে অগ্রসর […]