সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের দীর্ঘ কূটনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে দেশটিতে দূতাবাসের উদ্যোগে এক বিদায় সংর্ধনার আয়োজন করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাসের মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত পত্নী সালমা জাফর, দূতাবাসের মিশন উপপ্রধান মিজানুর রহমান, মিনিস্টার (লেবার) আবদুল আওয়াল, দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি ইউএই সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু জাফরসহ আবুধাবি […]