কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শ পাড়া হাদি বাড়ির সুলতান আহমদের ছেলে। শুক্রবার রাতে কুয়েতের রাবিয়ার পাশে ইশারা আল কাসেমিতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহতের নিকটাত্মীয় কুয়েত প্রবাসী সাখাওয়াত হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন যাবৎ তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। শুক্রবার রাতে রাস্তা পারাপার করতে গেলে দুর্ঘটনার শিকার হয়। আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ […]