সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান দুবাই ইমিগ্রেশনের রেসিডেন্সি এন্ড ফরেনার্স এফেয়ারস-(জিডিআরএফএ)-এর মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সংস্থাটির সদর দপ্তরে সাক্ষাৎ করেন তারা। মহাব্যবস্থাপক মারী বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাই-এ স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনকালে দুবাই ইমিগ্রেশনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মহাব্যবস্থাপক আহমদ আল মারী ও কনসাল জেনারেল রাশেদুজ্জামান দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির […]