ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, পরিকল্পিত বিশ্বমানের বাসযোগ্য শহরে পরিণত করতে এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। গতকাল শনিবার বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের স্থায়ী পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। দৈনিক পূর্বকোণ সেন্টারের মরহুম ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। জসিম উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরী ময়লা, আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ফুটপাত হকারদের দখলে চলে গেছে। রাস্তায় এলোপাতাড়িভাবে গাড়ি রাখার কারণে জনভোগান্তি […]